1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে রামপালে বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না: জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে রামপালে বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করায় ও তার কটুক্তিতে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাইনতলা ইউনিয়নে ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো’র আয়োজনে চাকশ্রী বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাদীউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সম্পাদক শেখ মোহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আব্দুল হাই, হাফেজ জিল্লুর রহমান ও হাফেজ হাসান।

সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান গোটা বিশ্বের মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com