1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে রামপালে বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:২৯|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে রামপালে বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করায় ও তার কটুক্তিতে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাইনতলা ইউনিয়নে ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো’র আয়োজনে চাকশ্রী বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাদীউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সম্পাদক শেখ মোহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আব্দুল হাই, হাফেজ জিল্লুর রহমান ও হাফেজ হাসান।

সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান গোটা বিশ্বের মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com