1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন খানঃ- নানান বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালী ও আনন্দ আয়োজনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মাদারীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার ( ১৯ আগস্ট ২০২৪) বিকালে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, বি এম আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রা, র‍্যালীটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক হয়ে ডিসি ব্রিজ নামক স্থানে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে দুপুর থেকেই মাদারীপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে নেতা কর্মীদের ঢল নামতে শুরু করে। বিকাল পাঁচটায় শোভাযাত্রা ও আনন্দ র‍্যালীটি শুরু হয়ে ছয়টায় শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন – মাদারীপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম লিটু,জাতীয়তাবাদী কৃষক দলের জেলা আহবায়ক, এডভোকেট অলিউর রহমান দর্জি, জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব,মনিরুজ্জামান ফুকু,সহ-সভাপতি, জামাল হাওলাদার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, লিয়াকত হোসেন কালু,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক,নাজমুল হোসেন মিলন,মাদারীপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির তালুকদার, তামিম হাওলাদার সহ জেলা ও বিভিন্ন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com