1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় সরকারি খালের পানির গতিপথ বন্ধ করে রাস্তা নির্মাণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুরে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত গৌরনদীর ব্যবসায়ী স্বাধীন খান আর নেই গৌরনদীতে ভেজাল খাদ্য-ঔষধ ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ নতুন রুপে সাজে ফিরছে রাজশাহীর সুইমিং পুল শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত তেরখাদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিয়ায় সরকারি খালের পানির গতিপথ বন্ধ করে রাস্তা নির্মাণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ উজ্জ্বল শেখ বিশেষ প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দ নগর গ্রাম সংলগ্ন ভক্তডাঙ্গা বিলের মধ্যবর্তী সরকারি খুলনা-কালিয়া ওয়াবদা বড় খালের পানি প্রবাহের পথ বন্ধ করে প্রভাবশালীরা রাস্তা নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এর সঙ্গে ঘের মালিক শিব বর্মন জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। অতি দ্রæত খালের বাঁধ অপসারণ করে উন্মুক্ত করার দাবি স্থানীয়দের।

সরেজমিন জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালীদের হাতে রেখে প্রায় এক বছর নিজের সুবিধা মত খালের ওপর বাঁধ দিয়ে খালের পানি প্রবাহ নষ্ট করে চলেছেন ঘের মালিকের সংঘবদ্ধ দল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রান্তিক চাষীরা। তারা অতি দ্রæত খালের বাঁধ অপসারণ করে উন্মুক্ত করার দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান,খালের পানিপথ বন্ধ করে বাঁধ দেওয়ার কারণে ফসলী জমির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। সরকারি খালে বাঁধ দেওয়ার বিষয় শিব বর্মন ভুল স্বীকার করে বলেন, এ ব্যপারে আমাকে কেউ কিছু বলেননি। তবে অভিযোগ আসায় বাঁধটি ছেড়ে বা কেটে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারোর ব্যক্তি সার্থে খালে বাঁধ দেওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য অফিসারকে সরেজমিনে গিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com