1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হরতালে মাঠে নেই বিএনপি রাজপথ দখলে আওয়ামীলীগের, যান চলাচল অব্যাহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:১১|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

হরতালে মাঠে নেই বিএনপি রাজপথ দখলে আওয়ামীলীগের, যান চলাচল অব্যাহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, অপপ্রচার, মিথ্যাচার ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে ইচলাদী বাসস্ট্যান্ডে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম. জামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা’র সঞ্চালনায় বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

এছাড়াও বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহ-সভাপতি আলহাজ্ব  আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, এ্যাডঃ সালাউদ্দিন শিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উজিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাডঃ আমির হোসেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওন প্রমূখ।

দিনব্যাপী এ কর্মসুচিতে যোগদান করেন সাতলা, বামরাইল, শিকারপুর,  হারতা, শোলক, ওটরা, বড়াকোঠা, গুঠিয়া, জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ শক্তিশালী দল।বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সব সময়ই প্রস্তুত। তাদের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে থাকবে।এসময় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকেই ফায়সালা করা হবে।

বিএনপি-জামাত আন্দোলন কর্মসূচির নামে পুলিশ হত্যাসহ সকল নৈরাজ্যের সাথে জড়িয়ে পড়েছে।তাই ওই অপশক্তিকে রুখে দিতে প্রয়োজনে আমরা তাজা রক্ত বিলিয়ে দিবো। এছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। এসময় পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর ডাকে হরতাল, অবরোধ মানিনা, মানবোনা শ্লোগান দেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com