1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্বতন্ত্র প্রার্থীকে স্বর্নের ঈগল উপহার দিলেন"সৈয়দ কামরুল হাসান পপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৪২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

স্বতন্ত্র প্রার্থীকে স্বর্নের ঈগল উপহার দিলেন”সৈয়দ কামরুল হাসান পপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের ডাসারে স্বতন্ত্র প্রার্থী মোসা তাহমিনা বেগমকে চীন থেকে স্বর্নের ঈগল এনে উপহার দিয়েছেন সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি।

মঙ্গলবার (২ জানুয়ারী) ২০২৩ ইং তারিখ সন্ধ্যায় উত্তর ডাসার ডিকে আইডিয়াল একাডেমি স্কুল মাঠে ঈগল প্রতীকের পথসভায় এ উপহার দেয়া হয়েছে।
জানা যায়, মাদারীপুর ৩ আসনের কালকিনি,ডাসার উপজেলা ও সদরের ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুরের এই আসনটি।

এই আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মোসা তাহমিনা বেগম।স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ডাসার ডিকে আইডিয়াল একাডেমি স্কুল মাঠে তার সমর্থক সৈয়দ কামরুল হাসান পপির পক্ষে সৈয়দ আশরাফুল আলম লাহিদ উঠান বৈঠকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতে স্বর্নের ঈগল উপহার দেন।এসময় সৈয়দ কামরুল হাসান পপি সভায় উপস্থিত না থাকতে পারায় তার প্রেরিত বার্তা পাঠ করে শোনান সৈয়দ আশরাফুল আলম লাহিদ। এছাড়াও বক্তব্যে বক্তারা স্বতন্ত্র প্রার্থীকে ডাসার উপজেলার সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের অসম্পূর্ণ কাজ গুলো সমাপ্ত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী,জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ,কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার,মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খাইরুল হাসান নিটুল,কালকিনি উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বার,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ শত শত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মোসা তাহমিনা বেগম বলেন, আজ আমি আবেগ আপ্লূত আপনাদের ভালবাসা দেখে। এত মানুষ আমাকে ভালবাসে তার প্রতিদান দিতে চেষ্টা করবো। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত। সকলে কেন্দ্রে এসে ঈগল প্রতীকে ভোট দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার সুযোগ করে দিবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com