1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাবেক যোগাযোগমন্ত্রী ডাসার কালকিনি মানুষের রত্ন আবুল হোসেন আর নেই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৫৭|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

সাবেক যোগাযোগমন্ত্রী ডাসার কালকিনি মানুষের রত্ন আবুল হোসেন আর নেই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন,নিউজ ডেক্স প্রতিদিনের টাইম-সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের চার বারের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন আর নেই ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

মঙ্গলবার রাত ২,৫ ঘটিকার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, সৈয়দ আবুল হোসেন।

আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার সকালে ব্যাংকক থেকে দেশে ফিরে হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন,সৈয়দ আবুল হোসেনের সুযোগ্য ভাগ্নে ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি আরো বলেন আমার মামার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের দুই মেয়ে দেশের বাহিরে অবস্থান করছেন। তারা দেশে এলে তারপর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আপতত এর বেশি কিছু বলতে পারছি না।

সৈয়দ আবুল হোসেন তার মৃত্যুর পরে এক স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন এবং সৈয়দা ইফফাত হোসেনসহ অসংখ্য গুনীজন রেখে গেছেন। আবুল হোসেন এর মৃত্যুতে ডাসার, কালকিনিতে শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ ডাসারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও প্রভাবশালী একজন শিল্পপতি এবং সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরমধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন।২০১১ সালের ২৮ এপ্রিল পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের চুক্তি সই করে সরকার,বছরের শেষ দিকেই তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরে ২০১২ সালের ৫ জানুয়ারি যোগাযোগমন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন।

উক্ত মামলাটি কানাডার আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে,তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং তিনি বিদ্যার সাগর খ্যাত উপাধিও পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com