1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সন্দীপ ও কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

সন্দীপ ও কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের সন্দীপ ও কক্সবাজারের মহেশখালীতে রবিবার (১৫-০৯-২০২৪) বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। পৃথক ২টি অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ০৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সন্দীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তলাশি করে ১টি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এদিকে গতকাল দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। এ সময় তার ঘর তলাশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়৷ পূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে যানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উলেখ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com