1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সদর উপজেলা নির্বাচনে প্রচার- প্রচারণা এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তহিদুল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৫|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

সদর উপজেলা নির্বাচনে প্রচার- প্রচারণা এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তহিদুল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল সরদার ( তহিদুল)। (টিউবওয়েল) প্রতীক নিয়ে, হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন এই উদিয়মান নেতা।

(১২ মে) রবিবার সকালে উপজেলার বিভিন্ন হাট- বাজার এলাকা গণসংযোগ ও পথসভা করেছেন,মোঃ সোহেল সরদার। দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন।

তিনি তৃনমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া চেয়ে, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল সরদার ( তহিদুল) এর সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
বিগত সময়ে আমি উপজেলায় ১২ হাজার পরিবারকে টিউবওয়েল দিয়েছি।প্রায় ২২০ পরিবারকে ঘর দিয়েছি।৮ টি মসজিদ নির্মাণ করেছি।বিভিন্ন মসজিদ মন্দিরে আর্থিক সহায়তা দিয়েছি। ২৩০ টি ডিপ- টিউবওয়েল ও অজুখানা নির্মাণ করেছি।অসহায় দুস্থ বিধবা মহিলাদের সাবলম্বী করার জন্য ৭০০ সেলাই মেশিন দিয়েছি।গরীব অসহায় ব্যক্তিদের আর্থিক স্বচ্ছতার জন্য ভ্যান বিতরণ করেছি।এছাড়াও শীত বস্ত্র ও চিকিৎসা সহায়তা প্রদান করেছি। এখন যদি আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হতে পারি তাহলে আমি আরো বেশি বরাদ্দ আনতে পারব এবং জনগণের সেবা দিতে পারব।

তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।

জনগণের দোয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন এই নেতা। তিনি আরো বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। উপজেলার সাধারণত মানুষ ও নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমরা জয়ী হব। আমি ভাইচ চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com