1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীনগরে দোয়াত - কলম প্রতীক প্রার্থীর ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৪৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

শ্রীনগরে দোয়াত – কলম প্রতীক প্রার্থীর ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

শ্রীনগর,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ- আগামী  ২৯ ই মে রোজ বুধবার শ্রীনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। গ্রামের অলিতে-গলিতে মিছিল-স্লোগান ছাপিয়ে সামাজিক মাধ্যমেও সরব নির্বাচনী প্রচারণা।প্রার্থীরা দিচ্ছেন নানান রকমের প্রতিশ্রুতি, তারা নির্বাচিত হলে বাসযোগ্য নগর গড়বেন। তাদের মুখে শোনা যাচ্ছে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব “গ্রাম হবে শহর” গড়ার স্বপ্নের কথা। কিন্তু নির্বাচনে নামার পর তাদেরই প্রচারণায় দূষিত হচ্ছে উপজেলার  পরিবেশ।নির্বাচনী প্রচারণায় লেমিনেটিং করা পোস্টার ব্যবহারের অভিযোগ দোয়াত কলম প্রতীকের প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত এর বিরুদ্ধে।

শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত এর কর্মী-সমর্থকেরা একের পর এক আচরণ বিধি লঙ্ঘন করে আসছেন বলে প্রতিয়মান হচ্ছে।সরজমিন শ্রীনগর উপজেলা ঘুরে প্রায় সকল ইউনিয়নে এই প্রার্থীর লেমেনেটিং করা পোস্টার দেখা গেছে।তার পোস্টার আচরণবিধি বর্হিভূত গাছ,

বিদ্যুতের খুটিসহ বিভিন্ন স্হানে শোভা পাচ্ছে। উক্ত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নিজ এলাকায় অপর প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর,জোর পূর্বক সরকারি স্হাপনায় ক্যাম্প তৈরি, এবং উস্কানিমূলক বক্তব্য ফেসবুক প্রচার করাসহ বিপক্ষ নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

পোষ্টার লাগানোর বিষয়ে বলা আছে। দেওয়াল’’ অর্থ বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, শিল্প কারখানা, দোকান বা অন্য কোন স্থাপনা, কাঁচা বা পাকা যাহাই হউক না কেন, এর বাহিরের ও ভিতরের দেওয়াল বা উহাদের সীমানা নির্ধারণকারী দেওয়াল বা বেড়া; এবং বৃক্ষ, বিদ্যুতের খুটি, খাম্বা, সড়ক দ্বীপ, সড়ক বিভাজক, ব্রীজ, কালভার্ট, সড়কের উপরিভাগ ও বাড়ির ছাদও ইহার অন্তর্ভুক্ত হইবে।

এ ব্যপারে উপজেলা নির্বাচন অফিসার এবং সহকারী রিটানিং কর্কর্তা মোঃ ফখরুউদ্দিন শিকদার বলেন,খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com