1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শাহমখদুম থানা পুলিশের অভিযানে চুরি হওয়া গরু ৮ ঘন্টার মধ্যে উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়?

শাহমখদুম থানা পুলিশের অভিযানে চুরি হওয়া গরু ৮ ঘন্টার মধ্যে উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির ৮ ঘন্টার মধ্যে শাহমুখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করেছে। তবে গরু চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

জানা যায়, শাহমুখদুম থানার নতুন ফুতকিপাড়া এলাকার বাসিন্দা নাসিমা (১২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, তার ৩টি গরুর মধ্যে একটি গরু নেই। পরে পরিবারের সদস্যরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। নতুন ফুতকিপাড়া এলাকার হাসিবুল, সোহেল ও আরিফের সহযোগিতায় কাশিয়াডাঙ্গা এলাকার রাকিবসহ অজ্ঞাত আরও কয়েকজন গরুটি নিয়ে যায়। (১২ মে) দিবাগত রাতে লিলিহল মোড়ের রাস্তা দিয়ে গরুটি ৫ জন রাত ১টা ১৬ মিনিটে নিয়ে যাচ্ছে সিসি টিভির ফুটেজে দেখা যায়।

এ ঘটনায় (১২ মে) ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসা. নাসিমা। আভিযোগের পরে থানা পুলিশের এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৮ টার দিকে গুড়িপাড়া এলাকার বাদশার ছেলে রাকিবুলের বাড়ি থেকে গরুটি উদ্ধার করেছে পুলিশ। রাকিবুলের শ্বশুর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। গরুটি উদ্ধারে তিনি সহায়তা করেন। তবে এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ। (১২ মে) রাত ৮ টার দিকে গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে গরুটি রাকিবুলের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com