1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শারদীয় দুর্গোৎসব২০২৫ উদযাপন উপলক্ষে,মত বিনিময় সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:৫৫|
সংবাদ শিরোনামঃ
নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত

শারদীয় দুর্গোৎসব২০২৫ উদযাপন উপলক্ষে,মত বিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মেহেদী হাসান (মতি) স্টাফ রিপোর্টারঃ-

আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে নড়াইলের কালী­য়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ টার সময়,কালিয়া উপজেলা কেন্দ্রীয় পরিবাসর মন্দির প্রাঙ্গণে,মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা বিশ্বাস জাহাঙ্গির আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি নড়াইল জেলা বিএনপির সভাপতিত্ব করেন বাবু অশোক কুমার কুন্ডু, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাবু কার্ত্তিক কুমার দাস।

সভায় বক্তারা বলেন,“বাংলাদেশ সনাতন ধর্মের অনেকে যদিও মনে করেছিলো আওয়ামী লীগ না থাকলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে, কিন্তু হয়েছে তার উল্টোটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সনাতনী ধর্মের লোকদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, যার কারণে সনাতন ধর্মের মানুষ নিরাপদ বোধ করছে। বিশেষ করে নড়াইল জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম সব সময় আমাদের সুরক্ষা দিয়ে গেছেন। তাই আমরা এবার একযোগে জননেতা বিশ্বাস জাহাঙ্গির আলমকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই।”

এসময় বিশ্বাস জাহাঙ্গির আলম অভয় দিয়ে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যেন হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো অন্যায় না হয়। তার কথামতো আমিও আমার জেলার সনাতন ধর্মাবলম্বীদের কঠোর নিরাপত্তা দিয়েছি। আপনাদের কাছে আমার দাবি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য অধিকার নিয়েই এদেশে থাকবেন—কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না।

”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—স ম ওহিদুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক কালী­য়া উপজেলা বিএনপি;
জনাব আসজ্জাদু রহমান মিঠু;সিনিয়র সহ-সভাপতি উপজেলা বিএনপি, মোহাম্মদ সেলিম হোসেন, সভাপতি পৌর বিএনপি; শেখ সিহাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সিনিয়র সহ-সভাপতি রেজায় রাব্বী কামাল সাবেক সদস্য সচিব নুরুজ্জামান মোল্লা সহ-সভাপতি জুয়েল সর্দার আর্মস্ট্রং, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি; খান মতিউর রহমান, সভাপতি নড়াগাতী থানা বিএনপি;বুলবুল কবির, সাধারণ সম্পাদক নড়াগাতী থানা বিএনপি; মেহেদী হাসান মতি,যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল, মোঃ কামাল সিদ্দিকী আহবায়ক উপজেলা যুবদল,স,ম রাকিবুজ্জামান পাপ্পু আহবায়ক কালিয়া উপজেলা ছাত্রদল, সদস্য সচিব সর্দার তরিকুল ইসলাম, শেখ রুহুল ইসলাম রবি আহবায়ক স্বেচ্ছাসেবকদল, সদস্যসূচির জিল্লুর রহমান, কালিয়া উপজেলা বিভিন্ন সনাতন ধর্ম অবলম্বীদের প্রতিনিধি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা আরও বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সর্বজনীন উৎসব। এই উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com