1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:৩৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুদা, স্টাফ রিপোর্টারঃ-

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূর্নীতি দমন কমিশন বরিশাল জেলা কার্যালয়ের আয়োজনে এবং গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগীতায় উপজেলা মিলনায়তনে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে বিচারকদের নম্বর ভিক্তিতে চ্যাম্পিয়ন হয় পালরদী মডেল স্কুল এন্ড কলেজ,রানার আপ গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এবং তয় স্থান অধীকার করে টরকি গার্লস স্কুল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক প্রভাব, প্রতিরোধে জনসচেতনতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, আইসিটি অফিসার বিপ্লব কুমার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইণ, গৌরনদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটর সহসভাপতি মোহাম্মদ আলী, সদস্য তাজবিরুল মহসিন বাবুল,আবদুছ ছালেক মামুন,পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ডিবেডিং সোসাইটির সভাপতি বাপ্পী সিকদার। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সেরা বিতর্কিক নির্বাচিত হয় জাইমা রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com