1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ

নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে নলিয়া নদীতে পড়ে ছাকিব শেখ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) দুপুর প্রায় ২টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম শেখের ছেলে ছাকিব শেখ তার ফুপাতো ভাইয়ের সঙ্গে নলিয়া নদীর তীরে ঘুরতে যায়। একপর্যায়ে নদীর পাড়ে খেলাধুলার সময় পা পিছলে ছাকিব নদীতে পড়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা ফুপাতো ভাই চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। তার চিৎকার শুনে নদীর তীরে থাকা স্থানীয় দোকানদার ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান।
কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে ছাকিবকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

শিশু ছাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ হৃদয়বিদারক ঘটনায় কলাবাড়িয়াসহ আশপাশের এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com