1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:৪৮|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন ডাসারে খাল খনন শেষে দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -এমপি খোকন তালুকদার গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পেড়লী ভিশন সেন্টার’। অরবিস ইন্টারন্যাশনাল ও বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে এখন থেকে স্থানীয় মানুষ সুলভ মূল্যে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পাবেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি এবং ডা. আরিফুল ইসলাম।
বক্তারা জানান, ভিশন সেন্টারটিতে ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিসজনিত রেটিনার রোগ নির্ণয়, টেলি-কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ছানি অপারেশন, চোখের বিভিন্ন রোগের চিকিৎসা, পাওয়ার পরীক্ষা ও চশমা তৈরির সুবিধা থাকবে। এছাড়া সোলার প্যানেলের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি বলেন, এ কেন্দ্রটি স্থানীয় মানুষের চক্ষু চিকিৎসার দীর্ঘদিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com