1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার"প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ; প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি,,

বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরের”ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির” সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা ও এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক হেমায়েত হোসেন খান এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানী করার অভিযোগে সদ্য বহিষ্কারকৃত রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় অবস্থিত ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তভোগী সাংবাদিকরা।

জানা’যায়-ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির বহিষ্কৃত নাজমুল হাসান পূর্বে ডাসার উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন, কিন্তু সে গত-৫ এপ্রিল-২০২৬ ইং তারিখে ডাসার উপজেলা প্রেসক্লাব থেকে অব্যাহতি নিয়ে-১৮ এপ্রিল- ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সংগঠনে, আনুষ্ঠানিক ভাবে সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগদান করেন।

এরপর থেকে বহিষ্কৃত নাজমুল হাসান সংগঠনের সহকর্মী সাংবাদিকদের মধ্যে জামাত শিবিরের রাজনৈতিক শিকড় লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়।

এছাড়াও তিনি ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে বহাল থাকা অবস্থায়,ডাসার উপজেলা মডেল প্রেসক্লাব নামে একটি whatsapp গুরুপ খুলে রিপোর্টার্স ইউনিটির তথ্য ওই গ্রুপে পাচার করেন বলে অভিযোগ পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে গত-৬ জুন- সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাজমুল হাসানকে (৭-কার্যদিবসের মধ্যে) কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়,তিনি সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারায়, তাকে ১৩ জুন- ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক পদ হইতে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়,

বহিষ্কারের পর গত-১৩ জুন শনিবার,১৪ জুন রবিবার .১৬ জুন সোমবার নাজমুল হাসান রিপোর্টার্স ইউনিটির লোগো এবং সভাপতি ও সাধারণ সম্পাদক এর ছবি ব্যাবহার করে এ আই এবং অনলাইন পত্রিকায় মিথ্যা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম তার Nazmul Hasan নামে ভেরিফাই ফেসবুক আইডি সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটি পত্রিকার অনলাইনে”কৃষক লীগ নেতার দখলে সভাপতির পদ,রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্যের একযোগে পদত্যাগ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন সাংবাদিক হেমায়েত হোসেন খান।

এবিষয়ে সাংবাদিক হেমায়েত হোসেন খান বলেন,আমি দীর্ঘদিন যাবত সুনামের সাথে সাংবাদিকতা করে আসছি আমার এই সুনাম নষ্ট করার জন্য আমার রিপোর্টার্স ইউনিটি থেকে সদ্য বহিষ্কারকৃত সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আমি আমার নীতি-নৈতিকতা নিয়ে সামনে এগিয়ে যাবো আমার বিরুদ্ধে অপপ্রচার করে কোন লাভ হবেনা কারণ সত্য লিখতে আমি কখনো ভয় করিনা। পাশাপাশি এই ঘটনার পরে সাংবাদিক ও সুশীল সমাজের অনেকের সাথে আলাপ আলোচনা করেছি তারা আমাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com