1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার নির্যাতিত, বঞ্চিত ও অসহায় বীর মুক্তিযোদ্ধাদের বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রামপাল ও মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজনে দিগরাজ বাজারে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এমডি আকবর আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আবু হানিফ ও সঞ্চালনা করেন মোঃ নুর উদ্দিন টুটুল ও ইমরান হোসেন রকি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকার এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করেছে। এছাড়া তাদের অনুসারীদের ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সরকারি সকল সহায়তা ভোগ করিয়েছে। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সবসময় মূল্যায়ন করেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধারাসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com