1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে যথাযথ মর্যাদার গণহত্যা দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৩৯|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

রামপালে যথাযথ মর্যাদার গণহত্যা দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সাথে জাতীয় গণহত্যা দিবস-২০২৪ পালন করা হয়েছে। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচার মানুষ হত্যা করে।

দিবসটি উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বাগেরহাটের রামপালে সোমবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে নিহত সকল শহীদদের স্মরণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অলিউল ইসলাম, প্রকৌশলী গোলজার হোসেন, উপাধ্যক্ষ নাহিদুল ইসলাম, প্রভাষক ও সাংবাদিক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রধান শিক্ষক হাওলাদার আঃ মান্নান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের তাজা রক্তের শপথ বীর বাঙালিদের স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। দমাতে পারেনি ২৫ মার্চের গণহত্যা, বাঙালি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। ২৫মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছিল আমরা সবই জানি, নতুন প্রজন্মের কাছে তাঁর ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামাল পলাশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com