1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের সভাপতি হাওলাদার আব্দুল হাদী, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রধান শিক্ষক হাওলাদার আঃ মান্নান প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি পায়। মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের ১৫ মার্চ দেশে উদযাপিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com