1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে জাতীয় সমাজসেবা দিবস পালিত ও কম্বল বিতরণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৪৬|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

রামপালে জাতীয় সমাজসেবা দিবস পালিত ও কম্বল বিতরণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালন করা হয়েছে এবং প্রতিবন্ধী, বৃদ্ধ ও বিধবা ভাতাভোগীদের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০’টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে একটি ল্যারি উপজেলা পরিষদ চপ্তর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়েছে।

এ আলোচনা সভা ও কম্বল বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ  ও সাংবাদিক মাসুম বিল্লাহ শেখ।

এ সময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অভিজিৎ চক্রবর্তী সমাজসেবা কর্মকর্তাকে সুন্দর মানসম্মত একটি অনুষ্ঠানের।

আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আজ জাতীয় সমাজসেবা দিবস২০২৬  সমাজসেবা কার্যালয় অনন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট এরা মূলত সমাজের পিছিয়ে পড়া  জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা করে সব সময়।যেমন অসহায়,বৃদ্ধ,প্রতিবন্ধী,জেলে,হিজড়া,বেদে, স্বামী পরিত্যক্তা সহ আরো বেশ কিছু জনগোষ্ঠী যারা সমাজ থেকে পিছিয়ে তাদেরকে অন্য সবার মতো জীবনযাপনের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আজকে এই জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে যেটা খুবই প্রশংসনীয় একটি বিষয় তারা প্রতিনিয়ত এমন কাজ করে চলেছে এবং আপনারা যেকোন সমস্যা, সেবা  বা পরামর্শের জন্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন। এখানে কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ সদালাপী ও যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকেন ।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ৫০ টি কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com