1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলে ৩৮০ হতদরিদ্র পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৪৮|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলে ৩৮০ হতদরিদ্র পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার হুড়কা, রামপাল সদর, রাজনগর ও বাঁশতলী ইউনিয়নের ৩৮০ টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তার ১৮,৩০০ টাকা করে সুবিধাভোগী পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। এসময় সুবিধাভোগীদের মাঝে অর্থসহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।
উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ইশিতা বৈরাগী, পার্থ সারথি দোবে, সৈয়দ ইসতিয়াক আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com