1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপিসহ তিনজন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:৪০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপিসহ তিনজন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বর্তমান এমপিসহ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনজন। এ আসে এ পর্যন্ত সহকারী রিটার্নি কর্মকর্তার কার্যালয় হতে ৬ জন মনোনয়ন ফরম উত্তোলণ করেছেন।

এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্র্থী আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহভাপতি ওবায়দুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ। এছাড়াও জাকের পার্টির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মনোনয় ফরম উত্তোলণ করেন।

গত দুইনে এ আসনে মোট ৬জন প্রার্থী পুঠিয়া ও দুর্গাপুর সহকারী রিটার্নি কর্মকর্তার কার্যালয় হতে এ মনোনয় ফরম উত্তোলণ করেন। সোমবার পুঠিয়া সহকারী রিটার্নি কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়ন ফরম উত্তোলন করেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে তার নেতাকর্মীরা। এছাড়াও ওই কর্মকতার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা যুবলীগের সাবেক সহভাপতি ওবাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ ও জাতীয় পাটির মনোনীত প্রার্থী আবুল হোসেনের নেতাকর্মীরা। এদিকে মঙ্গলবার দুুপুরে দুর্গাপুর সহকারী রিটার্নি কর্মকর্তার কার্যালয় হতে বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডা.মনসুর রহমানের পক্ষে মনোনয় ফরম উত্তোলণ করেছেন তার নেতাকর্মীরা। এছাড়াও এ অফিস হতে জাকের পার্টির মনোনীত প্রার্থী শরফিকুল ইসলামও মনোনয়ন ফরম উত্তোলণ করেন।

উল্লেখ্য, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন ১৭জন নেতা। এ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ হতে দলিয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ওই ১৭ জন নেতা। এর মধ্যে দলিয় মনোনয়ন পান এ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এর ফলে বাদ পড়েন বর্তমান সংসদ প্রফেসর ডা. মরসুর রহমানসহ ১৬ জন।

এদিকে দারাকে দিয়ে দুর্গাপুর- পুঠিয়ায় কোনো উন্নয়ন হবে না মর্মে এ আসনটি ধরে রাখতে বর্তমান এমপিসহ স্বতন্ত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনজন প্রার্থী।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আহসান উল হক মাসুদ বলেন, আমি র্দীঘ বছর ধরে রাজনীতি করে আসছি। পুঠিয়া দুর্গাপুর বাসী আমাকে চায়। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমারা যাতে ভোট করতে পারি সে জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছেন। আর সেই কারনে আমি এ সংসদ নির্বান করতে চাই।

এবিষয়ে প্রফেসর ডা. মনসুর রহমান বলেন, আমি দীর্ঘ ৫ বছর জননেত্রী শেখ হাসিনা আপার নেতৃত্বে (দুর্গাপুর-পুঠিয়ায়) ব্যাপক উন্নয়ন করেছি। সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্গাপুর-পুঠিয়াবাসী আবারও আমাকে চায়। দলের সিদ্ধান্ত স্বতন্ত্রভাবে যে কেউ এই সংসদ নির্বাচন করতে পারবে। এতে কোনো বাধা নেই। এছাড়াও আমাদের দলের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রার্থী হওয়ার জন্য দাবি তুলেছেন। নেতাকর্মীদের দাবি রক্ষায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী- ৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com