1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৫৯|
সংবাদ শিরোনামঃ
রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ২-নেতা এলাকাছাড়া ক্ষুদে শিশুদের হাতেই ‘দ্বীপকুঞ্জ’-এর উদ্বোধন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহীতে হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজশাহীকে শান্তির শহরে রূপ দেওয়াই সরকারের প্রথম অগ্রাধিকার। চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এসব অপকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে-এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীতে কোনো চাঁদাবাজি নয়, কোনো ভূমিদস্যুতা নয়। যে-ই এসবের সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে প্রশাসন ইতোমধ্যে ব্যবস্থা নিচ্ছে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

দুর্নীতির বিষয়ে তিনি আরও বলেন, “কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।”

মন্ত্রী বলেন, রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পুরো রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এটি কোনো ব্যক্তির একক অর্জন নয়; বরং সবার ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। প্রায় ২০ বছর পর রাজশাহীর উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর আগে সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com