1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাসিক মেয়রের বাণী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাসিক মেয়রের বাণী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বাণীতে রাসিক মেয়র বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। হানাদারবাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরবাহিনীর সহযোগিতায় আত্মসমর্পণের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে।

জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। জাতির জন্য যা ছিল এক অপূরণীয় ক্ষতি। জাতি চিরদিন তাঁদের এই আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে। আমি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহিদ বুদ্ধিজীবীসহ সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com