1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে রাসিকের নবনির্বাচিত প্যানেল মেয়রদের শ্রদ্ধা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে রাসিকের নবনির্বাচিত প্যানেল মেয়রদের শ্রদ্ধা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- নগর ভবনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ম পরিষদের নবনির্বাচিত প্যানেল মেয়রগণ।

আজ সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন এবং প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর মোসা. তাহেরা খাতুন মিলি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফেরদৌসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com