1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রহস্যজনক মৃত্যু, গৌরনদীতে ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৭|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

রহস্যজনক মৃত্যু, গৌরনদীতে ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৭২ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়লে মৃত নাসির উদ্দিনের স্বজনরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন।

নিহত নাসির উদ্দিন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার শাহপরান সড়কের বাসিন্দা বশির উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নাসির উদ্দিন বাসা থেকে বের হন। তবে কী কারণে তিনি গৌরনদীতে এসেছিলেন, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে মরদেহ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com