1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোল্লাহাটের নবাগত ইউএনও এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

মোল্লাহাটের নবাগত ইউএনও এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বিভিন্নভাবে বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানান এবং মোল্লাহাট উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সকলকে সহযোগিতা করার কথা বলেন এবং পূজা শেষে একটি চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো: হারুন আল রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরদার, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিকদার জিহাদ হোসেন, মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিয়া মো: পারভেজ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: কবির হোসেনসহ মোল্লাহাট প্রেস ক্লাব ও মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com