1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

টানা মুষলধারে বৃষ্টিতে বরিশালের গৌরনদী উপজেলায় শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত পানিতে তলিয়ে গিয়ে অধিকাংশ ফসল নষ্ট হয়ে পড়েছে। এতে করে বাজারে শাক-সবজির সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে প্রায় সব এলাকায় সবজি বাগান পানিবন্দী হয়ে পড়ে। এতে করে লাউ, পুঁইশাক, ডাঁটা, পাটের শাক, ঢেঁড়স,বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয়েছে। ফলে একদিকে যেমন কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে ভোক্তাদেরও বেশি দামে শাক-সবজি কিনতে হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চাষাবাদ, কীটনাশক ও শ্রমিকের পেছনে বিপুল খরচ করে এখন তারা চরম বিপাকে পড়েছেন। অনেকেই বলছেন, “আল্লাহ দিয়েছেন, আল্লাহই নিয়ে গেছেন—কিন্তু এখন আমাদের কী হবে?” নতুন করে চাষাবাদ শুরু করার মতো আর্থিক সামর্থ্য তাদের অনেকেরই নেই।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের সহায়তা কামনা করেছেন। তাদের দাবি, প্রণোদনা বা আর্থিক সহায়তা পেলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com