1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাশরাফি হুইপ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

মাশরাফি হুইপ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা হুইপ হওয়ায় নড়াইলে বিশাল আনন্দ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে নেতারা তাদের বক্তব্যে মাশরাফীকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এবং নড়াইলের উন্নয়নে মাশরাফির সাথে থেকে নড়াইলকে এগিয়ে নিতে সবাইকে আহবান জানানো হয়।

নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও নড়াইল থেকে কেউ কখনও মন্ত্রী হননি । সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী খুশী।

আনন্দ মিছিল শেষে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন,সহ-সভাপতি হাসানুজ্জামান হামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড, অচিন চক্রবর্তী,সাধারণ সম্পাদক এড,ওমর ফারুক, যুবলীগের আহবায়ক ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মিলন খান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছমত আরা, নড়াইল ছাত্র লীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com