1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থককে কুপিয়ে হত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৪২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থককে কুপিয়ে হত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর ৩ আসনের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার সমর্থক এসকেন্দার খান (৬৮) কে নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা হাতুড়ি পেটা ও কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার (২৩ডিসেম্বার)২০২৩ ইং সকালে রায়পুর ভাটবালী এলাকায় এঘটনা ঘটে।ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার মিছিলে নৌকা মার্কার প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ এর সমর্থকরা বোমা হামলার ঘটনায় ঈগলের সমর্থক ও পথচারী সহ ১০ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বোমা হামলার ঘটনার জের কাটতে না কাটতে আজ শনিবার ভোরে ঈগল মার্কার সমর্থক লক্ষীপুর গ্রামের মৃত আলী খান এর ছেলে মোঃ এসকেন্দার আলী খান’কে ফজর নামাজ পড়ে সূর্যমনি বাজারে যাওয়ার পথে নৌকা মার্কার সমর্থকরা হাতুড়ি,লোহার রড দিয়ে পিটিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দুই পায়ের রগ কর্তন করে ফেলে রাখে।

পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ঃ৪৫ মিনিটে মারা যান। মৃত্যুর খবরে মাদারীপুর-৩ নির্বাচনী পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করতেছে।

মৃত্যু এসকেন্দার আলী খান এর ছেলে মিলন খান বলেন, আমি এ হত্যার বিচার চাই। আমার বাবা তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার সমর্থক ছিল।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর নির্বাচনী পরিচালনা পর্সদের সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার শান্তিপুর্ন মিছিলে বোমা হামলা করে ১০ জনকে আহত করেছে নৌকার সমর্থকরা। ওই ঘটনায় প্রশাসন কঠিন ব্যবস্তা নিলে আজ পুনরায় ঈগলের সমর্থক এসকেন্দার খানকে এভাবে কুপিয়ে হত্যার মতো নির্মম ঘটনা ঘটতো না।

এ সময় নৌকা মার্কার প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ এর মুঠোফোনে ফোন দিলে রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি(তদন্ত) মারগুর তৌহিদ বলেন, খবর পেয়েছি, বরিশাল হাসপাতালে বসে মারা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার এখনও কোন অভিযোগ দায়ের করেনি,অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com