1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকনের মতবিনিময় সভায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:১৮|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকনের মতবিনিময় সভায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের মতবিনিময় সভায় বালিগ্রাম ইউনিয়ন বিএনপির ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ,-সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা নাসির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন খান,ইউনিয়ন বিএনপি নেতা হাকিম তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেনো আপনাদের দোয়া ও ভোটে আমাকে নির্বাচিত করেন। এসময় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com