1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৩৯|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার

মাদারীপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান-নিউজ ডেস্কঃ-মাদারীপুর সদর হাসপাতালের দরপত্র অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদকের একটি দল। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে মাদারীপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

দুদকের অভিযানের কর্মকর্তারা জানান, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতালের ঔষধ সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬ টি প্যাকেজের দরপত্রে মাদারীপুর সদর হাসপাতালে পাঁচ বছর কাজের অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে দরপত্রের সবগুলো প্যাকেজের কাজের সুপারিশ করার অভিযোগ পেয়েছে।

সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com