1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে র‌্যাব -৮ এর অভিযানে বিস্ফোরকদ্রব্য সহ-১২ মামলার আসামী সামচু সরদার গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৩|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম

মাদারীপুরে র‌্যাব -৮ এর অভিযানে বিস্ফোরকদ্রব্য সহ-১২ মামলার আসামী সামচু সরদার গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরে র‌্যাব-৮ এর অভিযানে বিস্ফোরকদ্রব্য, মাদক,নারী নির্যাতন,ডাকাতিসহ প্রায় ১২টি মামলার এজহার ভুক্ত আসামি কোপা সামচুকে গ্রেফতার করেছে র‌্যাব।

জানা যায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরকদ্রব্য, মাদক,নারী নির্যাতন,ডাকাতি,সহ-চাঞ্চল্যকর-১২টি মামলার এজহার ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদারীপুর সদর থানার মামলা নং-১৯/৪৬৩-ধারা-৪/৫/১৯০৮. মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পরে (১৭ অক্টোবর) বিকাল ৫.৩০ ঘটিকার সময় সদর উপজেলার বড় মেহের এলাকা থেকে-সামচু সরদার @ কোপা সামচুকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-সূত্রে জানা যায় আসামীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য সহ একাদিক মাদক মামলা, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি মামলা সহ প্রায় ১২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন, মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর এলাকার মৃত্যু খোরশেদ সরদারের ছেলে মোঃ শামসুর সরদার @কোপা সামসু (৫২)।

মামলার এজাহারে উল্লেখিত আসামি সামসু সরদার সহ অজ্ঞাত আসামীরা গত (২৭ আগস্ট)২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় মাদারীপুর সদর থানাধীন মস্তফাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার-মৃত হাসেম ফকিরের ছেলে মোনাচ্ছেফ ফকিরের দোচালা টিনের ঘরের মধ্যে মানুষের জীবন বিপন্ন ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য হাতবোমা (ককটেল) প্লাস্টিকের ব্যাগের ভিতরে রেখে যায় এবং ককটেল গুলো কাউকে নারাচারা করতে নিষেধ করেন।

পরে সেখানেই গত (৩০ আগস্ট) অনুমান ৮.৩০ ঘটিকার সময় বড় মেহের গ্রামের মোনাচ্ছেফ ফকির এর বসত বাড়ীর পুরাতন দোচালা টিনের ঘরে হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com