1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ককটেল ও বিপুল সংখ্যক ঢাল-শরকিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শ‌নিবার (২৪ জানুয়ারি) দিবাগত-রাত আড়াইটা থেকে রোববর সকাল সাড়ে সাতটা পর্যন্ত ৫ ঘণ্টা ব্যাপী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালিয়ে ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদার এর বাড়ির নিকটে বালুর মাঠের ঝোপঝাড়ের ভিতর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান এর নেতৃত্বে দুই প্লাটুন সেনা বাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর ডগ-স্কোয়াড এর দুটি কুকুর নিয়ে এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।

মাদারীপুরে সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদরের মস্তপাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের এধরণের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com