1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে তিন শতাধিক রোগী পেল ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:১৮|
সংবাদ শিরোনামঃ
কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত। টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার”

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে তিন শতাধিক রোগী পেল ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর আয়োজনে তিন শতাধিক মানুষকে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের দুজন মেডিকেল অফিসার ডা.রবি সরকার এমবিবিএস, মেডিসিন, ডায়াবেটিস,মা ও শিশু রোগের এক্সপার্ট ও ডা.ফারজানা আক্তার সোহেলী এমবিবিএস, গাইনী, বন্ধ্যাত্ব,চর্ম,যৌন, এলার্জি মেডিসিন রোগের এক্সপার্ট ও সার্জন।

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর’ এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সময়ে হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল, সেলাই মেশিনসহ শীতের সময় কম্বল, শিশুদের লেখাপড়ার জন্য স্কুল ব্যাগ, কলম বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির মাতুব্বর,সহ-সভাপতি বাচ্চু মীর,সাধারণ সম্পাদক কামাল হোসেন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ সংগঠনটির মাধ্যমে নিরলস ভাবে সামাজিক কাজে অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে আসছে। এবং সংগঠনটির স্লোগানই হচ্ছে সর্বত্র সর্বদা মানব সেবায় এই স্লোগানকে ধারণ করে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি তারা সামাজিক কাজের মাধ্যমে জেলা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

এসময় মানব কল্যাণ সংগঠনের সহ-সভাপতি সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই সেচ্ছাসেবী সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম রেজাউল হক, ডা. মেহেদী হাসান সোহেল,সাবেক বিজিবি সদস্য আবুল ফজল খান মানু,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ডাসার উপজেলা শাখার সাধারণ সম্পাদক খান মাসুদ,তারুণ্য পরিবার সংগঠনের প্রতিষ্ঠা সোহাগ হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com