1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্য বোরহান মোল্লা দুইদিন পরে মারা গেছেন।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহত ইউপি সদস্য। নিহত বোরহান মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সদর উপজেলার চরব্রাহ্মনদী এলাকার মান্নান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরব্রাহ্মনদী এলাকার শিমুল সরদারের সাথে বিরোধ চলে আসছিল ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান মোল্লার সাথে ।

নিহত ইউপি সদস্য ব্যক্তিগত কাজ শেষে শনিবার দুপুর ১২টার দিকে ইজিবাইকে করে শহরের পুরানবাজার থেকে বাড়ি ফিরছিলেন। শহরের চৌরাস্তা এলাকায় আসলে আধিপত্যের জেরে ইউপি সদস্যের উপর হামলা চালায় শিমুল সরদার ও তার লোকজন।

এ সময় ইউপি সদস্য বোরহান কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ ওঠে। এসময় বোরহানের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা আহত বোরহানক উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন পরে ইউপি সদস্য বোরহান রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় মারা যায়।

এবিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ‘ইউপি সদস্য বোরহান মোল্লা নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com