1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে মুরগী ফার্ম পুড়িয়ে ফেলার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে মুরগী ফার্ম পুড়িয়ে ফেলার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টঃ- মাদারীপুর পৌরসভার পানিছত্র চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুরগীর ফার্ম পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী। এ বিষয়ে আয়শা সিদ্দিকা ঋতু বাদী হয়ে ইব্রাহিম মাতুব্বরকে প্রধান আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। আয়শা সিদ্দিকা ঋতু পানিছত্র চৌরাস্তা এলাকার শাহ আলম বাদল মাতুব্বরের মেয়ে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মাদারীপুর পৌরসভার পানিছত্র চৌরাস্তা এলাকার শাহ আলম বাদল মাতুব্বরের মুরগির ফার্মে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে ইব্রাহিম মাতুব্বর ও তার লোকদের বিরুদ্ধে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। খামারী বাদলা মাতুব্বরের সাড়ে সাতশ মুরগী ছিল বলে জানা যায়। এ বিষয়ে শাহ আলম বাদল মাতুব্বরের মেয়ে আয়শা সিদ্দিকা ঋতু বাদী হয়ে ইব্রাহিম মাতুব্বরকে প্রধান আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন বলে জানা যায়।

এ বিষয়ে শাহ আলম বাদল মাতুব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ফার্মে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় ইব্রাহিম মাতুব্বর ও তার লোকজন। এতে তার তের লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে তার মেয়ে
আয়শা সিদ্দিকা ঋতু বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ বিষয়ে আয়েশা সিদ্দিকা ঋতু বলেন, নয়জনকে আসামি করে আদালতে মামলা দিয়েছি। প্রশাসনের কাছে দাবি জানাই ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচার দাবি করি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাহ উদ্দিন বলেন, ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com