1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নির্বাচনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরে নির্বাচনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে মাদারীপুর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টা ব্যাপি এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। জেলার পাঁচটি উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় বক্তারা বলেন নির্বাচনকে ঘিরে অংশগ্রহণকারী গনমাধ্যমকর্মীদের মাঠপর্যায়ে ভূমিকা আরও শক্তিশালী ও বাস্তবভিত্তিক করতে এই সেমিনার বিশেষ গুরুত্ব বহন করবে।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি সিরাজগঞ্জের ছেলে বলে পরিচয় দিতে চাই না; বরং মাদারীপুরের সন্তান হিসেবে এই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অপরিহার্য।” তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ, গুজব নিরসন, ভোটারদের সচেতন করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।

সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রসঙ্গে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার বিশেষভাবে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা ও প্রক্রিয়া তুলে ধরেন। তিনি আরো বলেন, দেশে যেমন নির্বাচনী প্রযুক্তি ও ব্যবস্থাপনায় উন্নয়ন হয়েছে, তেমনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে।

সভায় বক্তারা নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বাড়াতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষ অংশে জেলার প্রশাসনিক কর্মকর্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন এবং গণমাধ্যম—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টাই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল শক্তি।

অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরাও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের আলোচনামূলক সভা মাঠপর্যায়ের সাংবাদিকদের কাজকে আরও সুসংগঠিত করবে।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনার ও মতবিনিময় সভার সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com