1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জেলা আ. লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১২:১৯|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুরে জেলা আ. লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্ক মাদারীপুর।

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে মাদারীপুর জেলার যুব উন্নয়ন অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তাওহীদ সন্নামাত হত্যা মামলায় সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, গত (১৯ জুলাই) মোস্তফাপুর-মাদারীপুর-সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামাত যোগদান করেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন তাওহীদ সন্নামাত। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এঘটনা ঘটে। ওই সময় এ বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা।

পরে শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, সাবেক এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্ল, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আসামী করা হয়।

সেই হত্যা মামলায় সোমবার (৯ ডিসেম্বার) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ কে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে গ্রেফতার করা হয়েছে। তিনি তাওহীদ সন্নামাত হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com