1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া"অর্ধশত ককটেল বিস্ফোরন" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া”অর্ধশত ককটেল বিস্ফোরন”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে প্রায় ২ ঘন্টা ব্যাপী ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়,পরে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সরদার ও হাওলাদার বংশের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই জেরে মঙ্গলবার বিকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নয়। পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা চলমান রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদা রফিক ভাবনা বলেন,মস্তফাপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনী নিয়ে আমরা ঘটনা স্থানে অবস্থানে রয়েছি। এ সংঘর্ষ দুই বংশের আধিপত্য বিস্তার ও অন্ত কোন্দলে সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com