1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত -২০ নিহত-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত -২০ নিহত-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের চরমুগরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাবসায়ী চরমুগরিয়া এলাকার সোলামান ব্যাপারীর ছেলে ইকবাল ব্যাপারী(৩০) তিনি পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে আহত হয়েছে অন্তত ১০ জন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নিহত ইকবাল ব্যাপারীর মোটরসাইকেলের সঙ্গে পাশ্ববর্তী এলাকার জিহাদ হাওলাদার এর সাথে ধাক্কা লাগে।

এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় হাওলাদার, সরদার, মৃধা, বেপারী বংশের লোকজন একযোগে চরমুগরিয়া বাজারে নিজেদের আধিপত্য দেখাতে হামলা চালায়। এ সময় ইকবালের সঙ্গে খান বংশের লোকজন এই হামলার প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সন্ধ্যা ৮টার পর থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়।

এসময় বোমার আঘাতে ইকবালসহ গুরতর আহত হন অন্তত ১০ জন। পরে আশঙ্কাজনক অবস্থায় ইকবালকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত ইকবালকে ঢাকায় নেওয়ার পথেই মারা যায় তিনি। এ ছাড়াও দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়রা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com