1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:৫১|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল আড়িয়াল খাঁ নদীর চরবাজিতপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করেন নদী পাড়ে। তাদের মুর্হুমূহ করতালিতে মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা তিনটা থেকে আড়িয়াল খাঁ নদীর হবিগঞ্জ ব্রীজ থেকে চরবাজিতপুর শাহজালালের হাট পর্যন্ত বিকাল সারে ৫টা পর্যন্ত বিভিন্ন ধাপে কুইজের মধ্যে দিয়ে চলতে থাকে নৌকা বাইচ প্রতিযোগীতা।

বাইচে অশং নেয়া প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর মাঝি-মাল্লার দৃষ্টি নন্দন পোশাক ছিল আলাদা। চেনা সুরের গানের তালে মাঝি-মাল্লার চলে বৈঠার স্পন্দন।

মিনি সুইজারল্যান্ড রেষ্টুরেন্ট এন্ড পার্ক এর সৌজন্যে ও মো. জাহিদ খানের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে নৌকা অংশ নেয়। বাইচে উপস্থিত থেকে ধুরাইল ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোহসিন খান তার বক্তব্যে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তবে পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে এই নৌকা বাইচের আয়োজন আগামীতে করতে চান।

সর্বমোট ৮টি বাচারী নৌকা অংশগ্রহনকারী নৌকার মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার পেয়েছেন ,ঘোড়া, স্বপন বয়রা, (৬নং নৌকা) ২য় পুরস্কার পেয়েছেন ৪৩” টিভি বাদশা মাতুব্বর (১নং নৌকা)

তৃতীয় পুরস্কার পেয়েছেন ২জন, ১টি করে ১০সিএফটি ফ্রীজ, রব মাতুব্বর (৪নং নৌকা)/ রিয়াদুল খান (৭নং নৌকা) পরবর্তী ৪জনকে সান্তনা পুরস্কার হিসেবে ৩জনকে ৩২” একটি করে টিভি এবং একজনকে সেলাই মেশিন প্রদান করা হয়।মাদারীপুর আইনশৃঙ্খলা বাহিনী এবং স্হানীয় গন্যমান্যদের সহযোগিতায় নৌকাবাইচ পরিচালনা করেন,ধুরাইল ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার মো.বাদশা মাতুব্বর।

সার্বিক সহযোগিতা করেন, ধুরাইল ইউনিয়নের সমাজ সেবক ওবায়দুর রহমান মাতুব্বর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com