1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের শিবচরে ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:৫৩|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

মাদারীপুরের শিবচরে ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের শিবচরে মেধাবী ও দরিদ্র ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ) দুপুরে সালেহ কল্যান ট্রাস্ট্রের আয়োজনে উপজেলার সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার শিবচরের দত্তপাড়া এলাকার আলহাজ্ব চৌধুরী ছইফউদ্দিন আহমেদ (সূর্য মিয়া) ১৯৮১ সালে তার ছেলে মরহুম আবু জাফর সালেহ আহমেদ চৌধুরী (শিহাব মনি) এর স্মরনে ও তার নাম অনুসারে সালেহ কল্যান ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন।

এর পর থেকে তিনি প্রতি বছর মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজৈর ও শিবচর উপজেলার ৪৬ টি মাধ্যমিক ও ৬ টি কলেজের ৮ম থেকে দ্বাদশ ম্রেনীর ৪ শতাধিক শিক্ষার্থীদের ৬ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি প্রধান করেন।

এ সময় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া, সালেহ কল্যান ট্রাস্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসাইন, সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবীর, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়া, দত্তপাড়া তাহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম আজাদ, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তারা মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সালেহ কল্যান ট্রাষ্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসেন বলেন, আমরা গত ২০২৪ সালের বৃত্তি প্রধান অনুষ্ঠানের মাধ্যমে রাজৈর ও শিবচর উপজেলার মোট ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা প্রধান করেছি।যারা আমাদের একাজে সহযোগী করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com