1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের শিবচরে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:২৩|
সংবাদ শিরোনামঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

মাদারীপুরের শিবচরে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

এস.এম.দেলোয়ার হোসাইন,মাদারীপুর শিবচর প্রতিনিধিঃ-মাদারীপুরের শিবচর উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা।

গত ১ জুলাই মঙ্গলবার সকালে ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম।

এরপর সরকারি বরহামঞ্জ কলেজ কেন্দ্রসহ একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীদের মাঝে মোট তিন হাজার সাত’শ পানির বোতল বিতরণ করা হয়েছে।

হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন, কলম বিতরণ করা হয়।

এছাড়া হলের বাহিরে অপেক্ষমান শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

সরকারি বরহামগঞ্জ কলেজের আবুবকর মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা কলম, খাবার স্যালাইন ও পানির বোতল পেয়েছি। এটি সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রম উদ্যোগ। একইসাথে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচির জন্য শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন, ‘পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহ দিয়েছি। আমরা চাই শিক্ষার্থীদের পাশে থাকতে। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে সহায়তা করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমি চাই সবাই এগিয়ে আসুক এমন উদ্যোগে।’

এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার্থী ও অভিভাবকরা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com