
মোঃ কামাল হোসেন,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকার পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ২০ জনের হতাহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)৭.৩০ ঘটিকার সময় এদূর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি পদ্মাসেতুর এক্সপ্রেস ওয়ের সূর্য্যনগর এলাকায় আসলে ট্রাককের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যায়, আহত হয় অন্তত ২০ জন।এলাকাবাসী জানায়,’সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল জানান,’দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে।