1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের রাজৈরে পুর্ব শত্রুতার জেরে নারীসহ সংঘর্ষে আহত-৩ আদালতে মামলা"আসামীদের বিরুদ্ধে সমন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

মাদারীপুরের রাজৈরে পুর্ব শত্রুতার জেরে নারীসহ সংঘর্ষে আহত-৩ আদালতে মামলা”আসামীদের বিরুদ্ধে সমন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব মজুমদার কান্দি শানের পাড় এলাকার আব্বাস শেখ ও তার স্ত্রী মোসা- নাছিমা বেগমের উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাঁচজন কে আসামি করে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর মেয়ে শিখা আক্তার।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত উপজেলার পূর্ব মজুমদার কান্দি শানের পাড় এলাকার জাকির ফকির ও নুর শেখের সাথে আব্বাস শেখের সঙ্গে বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন গত (৩ নভেম্বর) রবিবার সকালে ডিস লাইন নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত নুরু শেখ ও তার সন্ত্রাসী বাহিনী আতর্কিত হামলা চালায়।

হামলা চালিয়ে আব্বাস শেখ ও তার স্ত্রী মোসা- নাছিমা বেগমকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে ভুক্তভোগী আব্বাস শেখের মেয়ে মোসা-শিখা আক্তার বাদী হয়ে মাদারীপুর জেলা জজ আদালতে পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য সমন নোটিশ জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রবিবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় আসামীরা
বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া ধারালো অস্ত্র-সন্ত্রে সজ্জিত হয়ে,ছেনদা, রামদা, লোহার রড, হাতুরী, চাইনিজ কুড়াল, বাঁশের লাঠিসহ প্রাণ নাশক অস্ত্র-সন্ত্র নিয়ে আব্বাস শেখ ও তার পরিবারের উপরে হামলা চালায়।

এবিষয়ে ভুক্তভোগী আব্বাস শেখের মেয়ে শিখা আক্তার বলেন, অভিযুক্তরা আমার বাবাকে মারধর করার সময় আমার মা নাছিমা বেগম, বাবাকে রক্ষা করতে গেলে, ১নং আসামী মোঃ জাকির হোসেন ফকির (৪২) এর হুকুমে অন্যান্য আসামীরা আমার মাতা পিতাসহ পরিবারের সবাইকে খুন করার চেষ্টা করে। ২নং আসামী নুরু শেখের হাতে থাকা ধারালো ছেনদা দিয়া আমার মায়ের মাথার তালুর উপর কোপ মারিয়া মারাত্মক রক্তাক্ত হাড়কাটা জখম হয়।

৩নং আসামী বাচ্চু ফকিরের হাতে থাকা লোহার হাতুরী দিয়া আমার মাতায়ের পায়ের হাটুর নিচে বারি মারিয়া হাড়ভাঙ্গা জখম করিয়াছে। ৪নং আসামী রবেলা বেগম হাতুরী দিয়া আমার মায়ের নাকের উপর বারি দিয়া হাড় ভাঙ্গা জখম হয়।

এছাড়াও আসামীরা আমার বাবার ঘড়বাড়ি কোপাইয়া পিটাইয়া ভাঙচুর কোরিয়া ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করিয়া নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন ও নুরু শেখের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের সাথে যোগাযোগ করা যায় নাই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com