1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক মাদারীপুর ডাসারঃ-

মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আটিপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে মৃত্যু দুই শিশু ভাঙ্গাব্রীজ মায়ের দোয়া ধানের আরতের কর্মচারী আটিপাড়া এলাকার দিনমজুর নাঈম মোল্লার ছেলে হাফিজুল মোল্লা (৯) ও হামজা মোল্লা (৭)।

স্থানীয় স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পিছনে রাস্তার পাশে পুকুর পাড়ে দুই ভাই খেলছিল। এ সময় শিশু হামজা পুকুরে পানিতে হাত–পা ধুয়ার সময় পানিতে পড়ে তলিয়ে যায়।

এসময় আদরের ছোট ভাই হামজা পানিতে তলিয়ে যায় তখন ভাইকে বাঁচাতে বড় ভাই হাফিজুল মোল্লা পানিতে ঝাঁপিয়ে পড়লে সে–ও তলিয়ে যায়। পরে তাদের বাবা মা খোঁজাখুঁজির শুরু করে এসময় পুকুরে শিশুদের জুতা ভাষণে দেখে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দুই শিশুকে পাওয়া যায়।পরে স্থানীরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের বাবা নাঈম মোল্লা পেশায় একজন দিন মজুর। ঘটনার পর থেকে শিশু দুটির মা-বাবা ও আত্মীয় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

শিশুদের নানা ও ফুপি এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন খানকে বলেন, আমার ভাই ‘নাঈম মোল্লার দুই ছেলে। দুজনই পানিতে ডুবে মারা গেল। আমরা এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না।

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতে-শামুল ইসলাম এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো কে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ও মর্মান্তিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com