1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘর ও গাছপালা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,,

মাদারীপুরের ডাসারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘর ও গাছপালা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান-নিউজ ডেস্কঃ- মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলার অনেক গুলো ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখা যায়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের পরে মাদারীপুরের কালকিনি ডাসারে,শুরু হয় কালবৈশাখী ঝড়, এসময় কালবৈশাখী ঝড়ে তান্ডব চালায় ঘন্টাব্যাপী, এঝড়ে ঢাকা বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে রাস্তার দুই পাশের গাছপালা ভেঙ্গে পরলে সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হলে সড়কের যানচলাচল স্বাভাবিক হয়।

এছাড়াও ডাসার উপজেলার গোপালপুর,বালিগ্রাম,
কাজিবাকাই,ডাসার, নবগ্রাম,কালকিনি উপজেলার কালকিনি পৌর এলাকার শিকার মঙ্গল, সিডিখান, এনায়েত নগর ইউনিয়ন সহ অনেক গুলো ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে মানুষের বাড়িঘর, কাছপালা,
ধান,পাট, বিভিন্ন ধরনের ফলের বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

কালবৈশাখী ঝড়ে কৃষকের জমিতে থাকা ইরি ও বোরো ধানের ব্যাপক ক্ষতি সহ আম,কাঁঠাল এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছ ভেঙ্গে পড়ে। এসময় বড় বড় গাছ পড়ে বসত ঘর ও বৈদ্যুতিক লাইনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে দুইটি উপজেলায়।

এ বিষয়ে কালকিনি পল্লী বিদ্যুতের ডিজিএম পংকজ সিকদার বলেন, ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তারের উপর গাছ পড়েছে বিধায় বিদ্যুৎ সংযোগ দিতে বিলম্ব হচ্ছে। তবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করে যাচ্ছে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে।

এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন বলেন, ঝড়ে উপজেলা জুড়ে অনেক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। আমরা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com