1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে মডেল প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

মাদারীপুরের কালকিনিতে মডেল প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

মাদারীপুর নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুর জেলার কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে কালকিনি মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

সংগঠনটির অস্থায়ী কার্যালয় কালকিনি মিডিয়া সেন্টারে মডেল প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।

এতে ডেইলি নিউনেশন পত্রিকার সংবাদদাতা মোঃ মিজানুর রহমান কে আহ্বায়ক ও একুশে টেলিভিশন এবং দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ঠ এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সিদ্ধান্ত মোতাবেক আহ্বায়ক কমিটির সদস্যরা ১৫ দিনের মধ্যে নবগঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন বলে জানান।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা দেশের জনকল্যাণে সাংবাদিকতা করবেন” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার বেশ কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে কালকিনি মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়েছ।

এবিষয়ে কালকিনি মডেল প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক রকিবুজ্জামান বলেন, সাংবাদিকদের স্বার্থরক্ষা ও বৈষম্য দূরিকরণের পাশাপাশি কালকিনিতে অপরাধ নির্মূল ও জনগনের সামগ্রীক কল্যাণে কাজ করাই আমাদের সংগঠনের সাংবাদিকদের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন,সাংবাদিকতার দ্বারা ঐক্যবদ্ধভাবে জনগনের পাশে থাকতে চাই। সাংবাদিকদের সম্পর্কে জনগনের নেতিবাচক মনোভাব দূর করে,আমরা বিপদে-আপদে তাদের পাশে থাকব।”

সর্বোপরি কালকিনিতে সুষ্ঠু ও মূল ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা,জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিময় ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন কালকিনি মডেল প্রেসক্লাবের সকল সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com