1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপরে ভুয়া ডিবি পরিচয়ে মাইক্রোবাস সহ ছয় অপহরণকারী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ

মাদারীপরে ভুয়া ডিবি পরিচয়ে মাইক্রোবাস সহ ছয় অপহরণকারী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপর জেলার রাজৈরে ভুয়া ডিবি পরিচয়ে মাইক্রোবাসসহ ছয় অপহরণ কারীকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। এবিষয় আজ (১৩ মার্চ ) দুপুরে ১ঘটিকার সময় মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রেস কনভারেন্সের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান

পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,পিরোজপুর জেলার পাড় সাতুরিয়া থানার ডুমজুরি গ্রামের মোঃ আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (৩২), মোঃ আলতাব খানের ছেলে মোঃ তালেব খান (২৯), মৃত- মুনসুর আলী গাজীর ছেলে মোঃ জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), ও চিরাপাড়া গ্রামের মোঃ ছালেক শরিফের ছেলে মোঃ মিরাজ শরিফ (৩৫) ও বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মোঃ খাইরুল ইসরাম হাওলাদার (৩৮), এবং পাড় সাতুরিয়া গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিন ওরফে কে এম রুবেল (৪৫)

পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান জানান, গতকাল পথরোধ করে চারিদিক থেকে ঘিরে ধরে ৮/৯ জন লোক নিজেদেরকে ডি.বি পুলিশ পরিচয় দিয়ে কাজল ভূইয়াকে জোর পূর্বক অপহরন করে তার আত্মীয় স্বজনদের নিকট ফোন দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করতে বলেন অপহরণকারীরা।

রাজৈর থানাধীন নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে অপহরনকারী মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামীদের কে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন,এঘটনার বিষয়ে রাজৈর থানায় একটি মামলা রুজু হয়েছে।

এছাড়াও ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। প্রেস কনভারেন্সে এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, এ এস পি (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com